১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেট ব্যুরো

সারাদেশ

আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।সোমবার (৭

2026-09-07T23:34:27+00:00
2026-09-07T23:37:37+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
সিলেট ব্যুরো
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১১:৩৭ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।  

সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সফরকে সফল ও সৃশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।       

Advertisement
সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


সভায় জানানো হয়, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকালে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   রাষ্ট্রপতি  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: