লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির সেগুন গাছ চুরি

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির একটি সেগুন গাছ চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৭ সেপ্টেম্বর ভোরে উদ্যানের

2026-09-07T23:42:43+00:00
2026-09-07T23:42:43+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির সেগুন গাছ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম 
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির সেগুন গাছ চুরি। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির একটি সেগুন গাছ চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৭ সেপ্টেম্বর ভোরে উদ্যানের জানকিছড়া সংলগ্ন শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশ থেকে গাছটি কেটে নিয়ে যায় চোরচক্র।

সূত্র জানায়, চুরি হওয়া সেগুন গাছটির বেড় প্রায় ৭ ফুট। যার আনুমানিক বাজারমূল্য লাখ টাকারও বেশি। অভিযোগ উঠেছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশেই মূল্যবান এই গাছটি পাচার করা হয়েছে।

Advertisement
ভানুগাছ বাজারের এক পথচারী জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাক প্রচণ্ড গতিতে উপজেলা চৌমুহনীর দিকে যেতে দেখা যায়। তেরপল দিয়ে ঢাকা ট্রাকটির ওপর লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বসা ছিলেন। এছাড়া গাড়িটির ঠিক সামনে মোটরসাইকেলে চড়ে দুজনকে পাহারা দিয়ে যেতে দেখেছেন তিনি।

বন বিভাগ সূত্র জানায়, সোমবার রাতে জানকিছড়া গেটে দায়িত্বে ছিলেন সিপিজি সদস্য বাবুল। অন্যদিকে, লাউয়াছড়ার প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে সড়কের পাশ থেকে গাছটি কেটে নিয়ে গেল সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।


শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গাছ চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এই চুরির সঙ্গে বন বিভাগের ভেতরের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে এলাকায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   লাউয়াছড়া  জাতীয় উদ্যান  সেগুন গাছ  সময়ের আলো  সিলেট  শ্রীমঙ্গল  ভানুগাছ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: