পাকিস্তানের নাশরার ঘূর্ণিতে ইতিহাস, ৭ রানে ৬ উইকেট

সময়ের আলো ডেস্ক

খেলা

নারী এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। হংকংয়ের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৬

2026-09-08T08:41:12+00:00
2026-09-08T08:41:12+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পাকিস্তানের নাশরার ঘূর্ণিতে ইতিহাস, ৭ রানে ৬ উইকেট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ এএম 
ছবি : সংগৃহীত
নারী এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। হংকংয়ের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন ২৮ বছর বয়সী এই স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের নারী ও পুরুষ দলের হয়ে এক ম্যাচে ছয় উইকেট নেওয়া প্রথম বোলার এখন নাশরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে চার ওভার বোলিং করে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন নাশরা। তার বিধ্বংসী বোলিংয়ে হংকং মাত্র ৭১ রানে অলআউট হয়ে যায় ১৯ ওভারে। ফলে ৭২ রানের বড় জয় পায় পাকিস্তান।

Advertisement
হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন কারি চ্যান। ৪৭ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

এই বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডও নিজের করে নিয়েছেন নাশরা। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের পুরুষ দলের সুফিয়ান মুকিমের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২.৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাওয়াল জুলফিকার। ৩৫ বলের ইনিংসে ছয়টি চার মারেন তিনি। আয়েশা জাফর করেন ২৬ রান এবং অধিনায়ক ফাতিমা সানা করেন ২৪ রান।

এই জয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  পাকিস্তান  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: