নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণে আসছেন পর্তুগিজ কোচ

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশের হ্যান্ডবলের উন্নয়ন, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল অর্জনের লক্ষ্যে যুক্ত হচ্ছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো

2026-10-30T11:28:22+00:00
2026-10-30T11:28:22+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
খেলা
নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণে আসছেন পর্তুগিজ কোচ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৮ এএম 
ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। ছবি : সংগৃহীত
বাংলাদেশের হ্যান্ডবলের উন্নয়ন, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল অর্জনের লক্ষ্যে যুক্ত হচ্ছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। আগামী ১ নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন থেকে বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় হ্যান্ডবল দলের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন তিনি। বিশেষ করে, আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠেয় ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়ানশিপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী দলের প্রস্তুতি ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো।

প্রশিক্ষণ কার্যক্রমে খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, কৌশলগত সক্ষমতা, শারীরিক প্রস্তুতি ও দলীয় সমন্বয় বাড়াতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করবেন এই কোচ। তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য জাতীয় নারী দলের প্রস্তুতি আরও কার্যকর হবে বলে আশা করছে হ্যান্ডবল ফেডারেশন।


খেলোয়াড়ি জীবনে পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচ খেলেছেন ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ১৯৯২ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ানশিপে স্বর্ণপদক, ১৯৯১ সালে পর্তুগালে লাতিন কাপ চ্যাম্পিয়ানশিপ এবং ১৯৯৫ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পদক জয়। আন্তর্জাতিক ক্রীড়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ পর্তুগিজ সরকারের ক্রীড়া মেধা পদকও পেয়েছেন তিনি।

ক্লাব পর্যায়েও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। পর্তুগালের ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের হয়ে একাধিক মেয়াদে খেলেছেন ফার্নান্দো। এ ছাড়া স্পেনের লিগা আসোবাল, জুভেন্তুদ দেপোর্তিভা আররাতে এবং পর্তুগালের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে পর্তুগিজ জাতীয় লিগ, তিনবার পর্তুগিজ কাপ, পর্তুগিজ সুপার কাপ এবং ইউরোপীয় হ্যান্ডবল ফেডারেশনের (ইএইচএফ) চ্যালেঞ্জ কাপ জিতেছেন ফার্নান্দো। পাশাপাশি ইউরোপীয় হ্যান্ডবল ফেডারেশনের চ্যাম্পিয়ানস লিগ, কাপ ও কাপ উইনার্স কাপে অংশ নিয়েছেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারী হ্যান্ডবল দল  প্রশিক্ষণ  পর্তুগিজ কোচ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: