নাঈমের ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানের লিড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

নাঈম হাসানের ঘূর্ণিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ২৭২ রান করা বাংলাদেশ জবাবে

2026-10-30T12:56:59+00:00
2026-10-30T12:56:59+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
খেলা
নাঈমের ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানের লিড বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম 
নাঈম হাসান একাই নেন ৪ উইকেট। ছবি : সংগৃহীত
নাঈম হাসানের ঘূর্ণিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ২৭২ রান করা বাংলাদেশ জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানেই অলআউট করে দিয়েছে। ক্যারিবীয়দের হয়ে শেষ দিকে প্রতিরোধ গড়লেও দলকে লিড এনে দিতে পারেননি অধিনায়ক রোস্টন চেজ।

তৃতীয় দিন ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। একপর্যায়ে ১ উইকেটে ৯০ রান তুলে ভালো অবস্থানে ছিল দলটি। তবে ৭ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস নামান।


এরপর ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রেভসের ৬৫ রানের জুটি বাংলাদেশকে চাপে ফেলে। ১৮৪ বলে ৫৬ রান করা চন্দরপলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।

লাঞ্চের আগে জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করে ফেরান নাঈম হাসান। ৪৬ রান করেন গ্রেভস। শেষ দিকে একাই চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন এই অফস্পিনার। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে নাঈম চারটি, মিরাজ ও তাইজুল দুটি করে এবং শরিফুল একটি উইকেট নেন। প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে এখন ম্যাচে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নাঈম  ঘূর্ণি  অলআউট  ওয়েস্ট ইন্ডিজ  লিড  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: