ক্ষুব্ধ পরীমনি বললেন ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ইতালির ভেনিসে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের

2026-09-08T11:19:23+00:00
2026-09-08T11:20:29+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বাঁধনকে হেনস্তা
ক্ষুব্ধ পরীমনি বললেন ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ এএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ১১:২০ এএম
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ পরীমনি জানিয়েছেন তার প্রতিক্রিয়া। ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেন এবং তাকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করেন। এ ঘটনায় চিত্রনায়িকা পরীমনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না।’

এর আগে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন বাঁধন। ভিডিওতে বাঁধনের সঙ্গে থাকা শিশুটির কান্নার শব্দও শোনা যায়। শিশুটির উপস্থিতিতেই অভিনেত্রীকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। 

Advertisement

পরীমনি তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘বেশি কিছু না। কতগুলো কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। সেই প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বাঁধন  পরীমনি  ভেনিস  হেনস্তা  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: