কুমিল্লায় পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে

2026-09-08T14:44:20+00:00
2026-09-08T14:44:20+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম 
প্রতীকী ছবি
কুমিল্লার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, জুনাইরা ও তাসলিমা আক্তার। তারা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের যমজ সন্তান।

Advertisement
স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।


আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে যমজ দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুমিল্লা  পুকুরে ডুবে  যমজ  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: