নড়াইলের পূর্ব শত্রুতা জেরে একজনকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সর্দার (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)

2026-09-08T17:52:43+00:00
2026-09-08T17:52:43+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলের পূর্ব শত্রুতা জেরে একজনকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম 
নড়াইল লোহাগড়া থানা। ছবি : সময়ের আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সর্দার (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা জেরে এ ঘটনা ঘটে। 

এ সময় এক নারীসহ ৬ জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।  

মাটিয়াডাঙ্গা গ্রামের আহত সারফিনা বেগম সহ আরও অনেকে জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান, সারফিনা সহ ৮ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে। 


মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মিসকান মারা যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  পূর্ব শত্রুতা  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: