হামের উপসর্গে ৯৯৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন এ মৃত্যু নিয়ে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৯ জনের মৃত্যু

2026-09-09T02:20:37+00:00
2026-09-09T02:20:37+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হামের উপসর্গে ৯৯৯ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২০ এএম 
ছবি : সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন এ মৃত্যু নিয়ে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে বরিশাল এবং সিলেট বিভাগে একজন মারা গেছে। এ সময়ে সারা দেশে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১০০ জন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮৯৯ জন। হামে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৬৩ জন। এর পরেই আছে বরিশাল বিভাগ, সেখানে মারা গেছে ১৯ জন।

Advertisement
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৬ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৭, খুলনায় ৩৭ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।


আরও ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩৬৬ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৪০, চট্টগ্রামে ২৫৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৮০, রংপুরে ২০ জন। 

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৬ হাজার ৩৫৯। তাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১। আর হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: