সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলা এবং হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।মঙ্গলবার (৮

2026-09-09T02:23:55+00:00
2026-09-09T02:23:55+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ এএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলা এবং হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে। সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।


একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন বিবৃ‌তি‌তে পুনর্ব্যক্ত করা হয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সৌদি আরব  হুথি  হামলা  নিন্দা  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: