শেষ আটে আলকারাজ-গফ

ক্রীড়া ডেস্ক

খেলা

ইউএস ওপেনে রোমাঞ্চ যেন শেষই হচ্ছে না। নিউইয়র্কের হার্ড কোর্টে একের পর এক চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন

2026-09-09T03:00:01+00:00
2026-09-09T03:00:01+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শেষ আটে আলকারাজ-গফ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ এএম 
কার্লোস আলকারাজ ও কোকো গফ। ছবি : সংগৃহীত
ইউএস ওপেনে রোমাঞ্চ যেন শেষই হচ্ছে না। নিউইয়র্কের হার্ড কোর্টে একের পর এক চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন কার্লোস আলকারাজ, কোকো গফ ও ঝেং ছিনওয়েন। এর মধ্যে সবচেয়ে আলোচনায় চীনের ঝেং। ০-৫ গেমে পিছিয়ে পড়েও সাবেক বিশ্বসেরা ইগা শিয়াতেককে হারিয়ে শেষ আটে উঠেছেন তিনি। অন্যদিকে টমি পল ও ইভা জোভিচকে হারিয়ে নিজেদের পথও মসৃণ রেখেছেন আলকারাজ ও গফ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে টমি পলের বিপক্ষে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন আলকারাজ। স্পেনের এই তারকা ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে সরাসরি সেটে পলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে ১৫তমবার কোনো গ্র্যান্ড সø্যামের শেষ আটে জায়গা করে নিলেন তিনি। মাত্র ২১টি গ্র্যান্ড স্ল্যাম খেলেই ১৫টি কোয়ার্টার ফাইনালে ওঠা আলকারাজ ওপেন যুগে এই কীর্তি গড়া দ্রুততম খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয়। তার আগে ২০টি গ্র্যান্ড সø্যাম খেলে ১৫ বার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন জন ম্যাকেনরো।  

Advertisement
এদিকে স্বদেশি ইভা জোভিচের বিপক্ষে খুব একটা বেগ পেতে হয়নি কোকো গফকে। ৬-১, ৬-৪ গেমে মাত্র ৮০ মিনিটে ম্যাচ শেষ করেন যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই। এ নিয়ে নিউইয়র্কে টানা নয়টি জয় পেলেন ২২ বছর বয়সি গফ। একই সঙ্গে টানা ২০ সেট জয়ের ধারাও ধরে রেখেছেন তিনি। চতুর্থ রাউন্ডে গফের পারফরম্যান্স ছিল বেশ নিয়ন্ত্রিত। ১৮টি উইনারের বিপরীতে জোভিচ করেছেন নয়টি। আনফোর্সড এররও গফের চেয়ে দ্বিগুণ করেছেন জোভিচ। ফলে ২০২৩ সালে ইউএস ওপেন জয়ের পর আবারও এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফিরলেন গফ। শেষ আটে গফের সামনে অপেক্ষা করছে মিরা আন্দ্রিভা। পঞ্চম বাছাই এই রুশ তারকা আনাস্তাসিয়া পোটাপোভাকে ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারে উঠেছেন। গফের বিপক্ষে আগের পাঁচ সাক্ষাতেই হারলেও এবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আন্দ্রিভা ভিন্ন আত্মবিশ্বাস নিয়ে নামবেন।


তবে দিনের সবচেয়ে নাটকীয় গল্প লিখেছেন ঝেং ছিনওয়েন। ইগা শিয়াতেকের বিপক্ষে প্রথম সেটে ০-৫ গেমে পিছিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টানা সাতটি গেম জিতে ৭-৫ ব্যবধানে প্রথম সেট জিতে নেন চীনা তারকা। দ্বিতীয় সেটেও শিয়াতেককে আর ম্যাচে ফিরতে দেননি। ৬-৩ গেমে সেটটি জিতে সরাসরি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ঝেং।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   কার্লোস আলকারাজ  কোকো গফ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: