স্পর্শিয়া এবার পরী!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

এবার নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ইতিমধ্যে শেষ করেছেন ‘লালপরী’ নাটকের শুটিং।

2026-09-09T03:43:05+00:00
2026-09-09T03:43:05+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
স্পর্শিয়া এবার পরী!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ এএম 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত
এবার নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ইতিমধ্যে শেষ করেছেন ‘লালপরী’ নাটকের শুটিং। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পেয়েছে এর পোস্টার। আর তাতে রহস্য ছড়িয়েছে অভিনেত্রীকে ঘিরে। 

‘ফাস্টলুক’ প্রকাশে পোস্টারে ফুটে ওঠা পরীর মতো আবহ এবং অভিনেত্রীর রহস্যময় ক্যাপশনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সেই পোস্টারটি শেয়ার করে অর্চিতা স্পর্শিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন— ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এই প্রশ্নই যেন ‘লালপরী’র গল্প নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

Advertisement
জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত ‘লালপরী’ নাটকে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ছাড়াও ফররুখ আহমেদ রেহান। সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। 

‘লালপরী’ নাটক নিয়ে একটি বিষয় পরিষ্কার করে স্পর্শিয়া বলেন, ‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। এ নাটকটিতে আমার বিপরীতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন রেহান।


সম্প্রতি সামাজিক মাধ্যমে এ নাটকের ফাস্টলুক প্রকাশের পর অভিনেত্রীর নতুন চরিত্র ও নাটকটির আবহ নিয়ে প্রশংসা করেছেন তার ভক্ত-অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে এর ট্রেলার প্রকাশ পর্যন্ত বলে জানিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ। 

তবে গল্পের বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে আপাতত বিস্তারিত জানাতে চাননি অর্চিতা স্পর্শিয়া। এ অভিনেত্রী বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফাস্টলুক’ প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   স্পর্শিয়া  পরী  ছোটপর্দা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: