হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়

2026-09-09T11:26:10+00:00
2026-09-09T11:26:10+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ এএম 
ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন একই এলাকার মো. এমরান (২২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

এদিকে এমরান আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা সড়কের দুই পাশে লাইটিং স্থাপন, ডিভাইডার নির্মাণ, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মোমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা বিক্ষোভকারীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত হাটহাজারী-নাজিরহাট মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর একই এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক মো. এরশাদ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন হাটহাজারী কলেজের শিক্ষার্থী মো. আসাদ উল্লাহ চৌধুরী মাহিন (২০)। দুর্ঘটনার পাঁচ দিন পর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাটহাজারী  সড়ক অবরোধ  বিক্ষোভ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: