বাবা কারাগারে, ৩ অবুঝ সন্তানকে রেখে উধাও মা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

কেরানীগঞ্জে বাবা কারাগারে থাকার সুযোগে ৩ অবুঝ সন্তানকে রেখে মা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ৩ দিন ধরে না খেয়ে থাকা

2026-09-09T11:39:15+00:00
2026-09-09T11:41:08+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাবা কারাগারে, ৩ অবুঝ সন্তানকে রেখে উধাও মা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ১১:৪১ এএম
৩ শিশুকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চৌকিদার। ছবি : সময়ের আলো
কেরানীগঞ্জে বাবা কারাগারে থাকার সুযোগে ৩ অবুঝ সন্তানকে রেখে মা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ৩ দিন ধরে না খেয়ে থাকা শিশুদের রাস্তা থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চৌকিদার।

মঙ্গলবার (৮ সেপ্টম্বর) বিকেলে উপজেলার মডেল থানার মুক্তিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement
উদ্ধার হওয়া শিশুরা হলো- আলিবা (৮), ইভা (৫) ও মুনিয়া (৩ মাস)। শিশুদের মায়ের নাম জান্নাত বেগম। তাদের বাবা ইমরান হোসেন বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন বলে জানা গেছে। 

কালিন্দী ইউনিয়ন পরিষদের চৌকিদার সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন শেষে বিকেল ৩টার দিকে মুক্তিরবাগ এলাকা দিয়ে নিজ বাসায় ফিরছিলেন তিনি। এ সময় রাস্তার পাশে ৩ মাসের শিশুকে কোলে নিয়ে দুবোনকে কান্নাকাটি করতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যান তিনি।


সাদ্দাম হোসেন আরও জানান, কয়েকদিন আগে শিশুদের মা জান্নাত বেগম মুক্তিরবাগ এলাকায় তোরাব আলী নামে ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হয়ে আসেন। শিশুদের কাছ থেকে জানা গেছে, তাদের বাবা ইমরান হোসেন কাশিমপুর কারাগারে রয়েছেন। ৩ দিন আগে মা তাদেরকে রেখে চলে গেছেন। এরপর থেকে তারা অসহায় অবস্থায় ছিল।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে থানায় ভিড় করেন স্থানীয়রা। অনেকেই ৩ মাস বয়সী শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল কদ্দুস জানান, উদ্ধার হওয়া শিশুরদের মধ্যে ২ শিশুকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। আর ৩ মাস বয়সী শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখার পাশাপাশি সাময়িকভাবে দত্তক দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিশুদের মা কোথায় রয়েছেন এবং কী কারণে সন্তানদের রেখে চলে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/মহু
  বিষয়:   কেরানীগঞ্জ  সন্তান  মা  শিশু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: