বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র

2026-09-09T18:31:02+00:00
2026-09-09T18:31:02+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌ম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌ম।

বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমা‌নের একটি প্রতি‌নি‌ধিদলের সাক্ষাৎ পরবর্তী ব্রিফিংয়ে সাংবা‌দিক‌দের তিনি এ তথ্য জানান।

Advertisement
শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হই‌ছে। ওমা‌নের একটা প্রতি‌নি‌ধি এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হ‌য়ে‌ছে।


তিনি বলেন, ওমা‌নের একটা প্রতি‌নি‌ধিদল আগামী মা‌সে আস‌বে, প্রবাসী কল্যাণ মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে কথা ব‌লে এগু‌লো চূড়ান্ত হ‌বে।

তিনি আরও ব‌লেন, ওমা‌নের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকা‌রের সম‌য়ে এটা হ‌য়ে‌ছে। আমরা চেষ্টা কর‌ছি কূট‌নৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমা‌নে যেন বাংলা‌দে‌শিরা রেগুলার যে‌তে পা‌রে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  কৃষক  মৎস্যজীবী  ওমান  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: