চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশ সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে দায়িত্ব পালনরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবল সদস্যকে ৫৪ হাজার ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-09-09T22:53:47+00:00
2026-09-09T22:53:47+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশ সদস্য আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম 
মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে দায়িত্ব পালনরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবল সদস্যকে ৫৪ হাজার ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

Advertisement
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামু সেক্টরের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা এবং ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।


বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মুন্নার কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি বের করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব পুঁটলি গণনা করে মোট ৫৪ হাজার ইয়াবা পাওয়া যায়। বিজিবির হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে তার কাছ থেকে দুটি আইফোন এবং নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল ও নগদ ৫০,৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, আটক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন। আলামতসহ মুন্নাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চেকপোস্ট  ইয়াবা  এপিবিএন  পুলিশ  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: