শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই। কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ

2026-09-10T00:53:56+00:00
2026-09-10T00:54:11+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ এএম  আপডেট: ১০.০৯.২০২৬ ১২:৫৪ এএম
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। ছবি : সংগৃহীত
শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই। কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রকাশক কাদের বাবু রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমীরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Advertisement
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুদের জন্য গল্প, ছড়া ও বিভিন্ন সৃজনশীল লেখা নিয়ে দীর্ঘ সময় ধরে সাহিত্যচর্চা করেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। প্রকাশিত সব বইই শিশুসাহিত্যভিত্তিক।

শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান আমীরুল ইসলাম। সাহিত্যকর্মের জন্য দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননাও অর্জন করেন তিনি।


সাহিত্যের পাশাপাশি গণমাধ্যমেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন আমীরুল ইসলাম। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শিশুদের জন্য সাহিত্যচর্চার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই সাহিত্যিক।

তার মৃত্যুতে শিশুসাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শিশুসাহিত্যিক  আমীরুল ইসলাম  মারা 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: