বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে

2026-09-10T02:29:29+00:00
2026-09-10T02:37:06+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রয়টার্সের প্রতিবেদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ এএম  আপডেট: ১০.০৯.২০২৬ ২:৩৭ এএম
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার জমা দেওয়া পদত্যাগপত্রে পুতুল জানিয়েছেন, দীর্ঘদিন দায়িত্ব পালনে বাধা এবং প্রায় এক বছর বেতন না পাওয়ায় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য, যা আমি আন্তরিকতার সঙ্গে করে আসছিলাম।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাকে কার্যকরভাবে আমার দায়িত্ব পালন করতে বাধা দেয়া হচ্ছে, তাই ডব্লিউএইচওর ওপর আমার সব আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। তাছাড়া, বেতনবিহীন ছুটিতে যাওয়ার পর প্রায় এক বছর ধরে কোনো পারিশ্রমিক না পাওয়ায় আমার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

রয়টার্সের তথ্য অনুযায়ী, পুতুলকে সরিয়ে নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল ডব্লিউএইচও। আগামী ১২ অক্টোবর মনোনয়ন শুরু হয়ে ২৪ জানুয়ারি নির্বাচন হতে পারে।


২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন পুতুল। তবে ২০২৫ সালের শেষ দিকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠায় সংস্থাটি। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে।

তদন্তে চীনে সফর-সংক্রান্ত আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য এবং বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অর্জনের অভিযোগ ওঠে। পুতুল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

চীনে সফরসংক্রান্ত অভিযোগে পুতুলের আইনজীবীরা বলেছেন, ৯০১ ডলারের ব্যয়ের বিষয়টি একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে হয়েছিল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিশ্ব স্বাস্থ্য সংস্থা  হাসিনা  কন্যা  পুতুল  পদত্যাগ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: