নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু

2026-09-10T09:41:40+00:00
2026-09-10T09:41:40+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ এএম 
নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

কলেজ সূত্র জানায়, প্রত্যেক বছরের মতো এবারও দুদিনব্যাপী একাদশে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিন বৃহস্পতিবার কয়েকটি শিফটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা হবে। দ্বিতীয় দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরীক্ষা নেওয়া হবে।

Advertisement
এদিকে, এক বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কলেজটি। 

নির্দেশনায় বলা হয়েছে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।


এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা থেকে যারা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ।

আসন সংখ্যা কত
বিজ্ঞান বিভাগে (বাংলা মাধ্যম) ১৮১০, বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম) ৩২০, ব্যবসায় শিক্ষা ৭৫০ এবং মানবিক বিভাগে ৪১০টি। মোট আসন ৩ হাজার ২৯০টি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নটর ডেম কলেজ  একাদশ  ভর্তি পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: