শুক্রবার পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত

2026-09-10T14:50:22+00:00
2026-09-10T14:50:22+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শুক্রবার পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে পিজিসিএল জানায়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের সাময়িক সংকটে পড়বেন।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শুক্রবার  গ্যাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: