বগুড়া যাবেন জামায়াত আমির

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলায় সফর

2026-09-10T15:35:55+00:00
2026-09-10T15:35:55+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়া যাবেন জামায়াত আমির
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলায় সফর করবেন। সফরকালে তিনি ১৯৬৯ সালের ইসলামী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন।

জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ধুনটে পৌঁছে ডা. শফিকুর রহমান উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে পারিবারিক কবরস্থানে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

দলীয় সূত্র জানায়, শেরপুর উপজেলা থেকে সরাসরি ধুনট হয়ে মানিকপোটল গ্রামে যাবেন জামায়াত আমির।

শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহীদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ডা. শফিকুর রহমানের এই সফর বলে জানিয়েছে দলটি।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, ‘ডা. শফিকুর রহমান শেরপুর উপজেলা থেকে সরাসরি ধুনট হয়ে গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন।’


এদিকে জামায়াত আমিরের সফর ও কবর জিয়ারত কর্মসূচি সফল করতে বুধবার (৯ সেপ্টেম্বর) শহীদ আব্দুল মালেকের কবরস্থান পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

এ সময় জামায়াতের বগুড়া জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, ধুনট উপজেলা আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভাণ্ডারবাড়ি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম এবং ভাণ্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়ন জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বগুড়া  জামায়াত  আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: