তাড়াশে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশেনির্যাতনের শিকার হয়েমাহাবুর রহমান পিন্টু (৩০) নামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। মাদকাসক্ত পিন্টু তাড়াশ পৌর এলাকার কোহিত

2026-09-10T14:51:43+00:00
2026-09-10T15:20:39+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
তাড়াশে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৩:২০ পিএম
মাহাবুর রহমান পিন্টু। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশে নির্যাতনের শিকার হয়ে মাহাবুর রহমান পিন্টু (৩০) নামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। মাদকাসক্ত পিন্টু তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নুরুল ইসলাম জানান, ছেলে পিন্টু মাদকাসক্ত। টাকার জন্য প্রায় তাকে মারধরসহ নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার তাড়াশ থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

পরে পুলিশকে সঙ্গে নিয়ে ছেলে পিন্টুকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করেন। 


বুধবার বিকেলে পিন্টু টাকা চাওয়ায় তার বাবা তা দিতে অস্বীকৃতি জানালে পিন্টু লাঠি নিয়ে হামলার চেষ্টা করেন। এসময় ঘরের বিভিন্ন আসবাবাপত্র ভাঙচুর ও কাপড়-চোপড় পুড়িয়ে দেন। নির্যাতনে অতিষ্ট হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানান নুরুল ইসলাম।
 
নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পিন্টু কাজ-কাম করে না। সে মাদকের জন্য টাকা নেয়। তার মাদকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গালিগালাজসহ বাড়িতে চরম অশান্তি সৃষ্টি করে। টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেয়।’

‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, ‘অভিযুক্ত পিন্টুকে থানা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। বাবা নিজে উপস্থিত থেকে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সময়ের আলো/এনএন

  বিষয়:   তাড়াশ  মারধর  মাদকাসক্ত  সোপর্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: