সিরিয়ায় নেতানিয়াহুর প্রবেশকে ‘অবৈধ’ বলল দামেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। বুধবার (৯ সেপ্টেম্বর) অধিকৃত গোলান মালভূমির মাউন্ট হারমন এলাকায়

2026-09-10T20:36:42+00:00
2026-09-10T20:36:42+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়ায় নেতানিয়াহুর প্রবেশকে ‘অবৈধ’ বলল দামেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম 
সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। বুধবার (৯ সেপ্টেম্বর) অধিকৃত গোলান মালভূমির মাউন্ট হারমন এলাকায় নেতানিয়াহুর সফরকে সিরিয়ার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার মাউন্ট হারমনের ইসরায়েল-নিয়ন্ত্রিত অংশে প্রবেশ করেন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার ভূখণ্ডে নেতানিয়াহুর ‘অবৈধ প্রবেশ’ এবং মাউন্ট হারমন এলাকায় তার সফর একটি ‘উসকানিমূলক পদক্ষেপ’। এটি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইনেরও ‘স্পষ্ট লঙ্ঘন’।

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের ধারাবাহিক অনুপ্রবেশ ও হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দামেস্কের দাবি, এসব কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।


ইসরায়েলের এসব কর্মকাণ্ডের পরিণতির জন্য দেশটিকে সম্পূর্ণ দায়ী করে সিরিয়া। একই সঙ্গে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

এ ছাড়া ১৯৭৪ সালের বাহিনী বিচ্ছিন্নকরণ চুক্তিতে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছে সিরিয়া।

নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে হলো, যখন ইসরায়েলে অক্টোবরে অনুষ্ঠেয় নেসেট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা চলছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সিরিয়া  নেতানিয়াহু  প্রবেশ  অবৈধ  দামেস্ক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: