২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু জানাল মরক্কো

ক্রীড়া ডেস্ক

খেলা

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

2026-09-10T20:55:45+00:00
2026-09-10T20:55:45+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু জানাল মরক্কো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

তবে ফিফা এখনো ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ফলে লেকজার বক্তব্যকে আপাতত মরক্কোর পক্ষের ঘোষণা হিসেবেই দেখা হচ্ছে।

ফাইনাল আয়োজনের জন্য কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান এলাকায় নির্মাণ করা হচ্ছে হাসান দ্বিতীয় স্টেডিয়াম। প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু হিসেবে পরিকল্পনা করা হয়েছে।


ফাইনালের ভেন্যু নিয়ে আয়োজক দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। টুর্নামেন্টের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।

বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপনকে সামনে রেখে ২০৩০ সালের আসরটি হবে বিশেষ আয়োজন। প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ২০৩০  বিশ্বকাপ  ফাইনাল  ভেন্যু  মরক্কো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: