ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান

ক্রীড়া ডেস্ক

খেলা

দুবাইয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।টস জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা

2026-09-10T21:15:08+00:00
2026-09-10T21:15:08+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
দুবাইয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, পিচ দেখে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, টস জিতলে তিনি আগে ব্যাটিং করতেন। স্কোরবোর্ডে ভালো সংগ্রহ তুলে বাংলাদেশকে চাপে ফেলতে চান তিনি।

দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

ভারতের বিপক্ষে সর্বশেষ আট টি-টোয়েন্টি ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। সেই ধারার অবসান ঘটিয়ে এবার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে নিগার সুলতানার দল।

বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

ভারত একাদশ : স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতীকা রাওয়াল, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, প্রেমা রাওয়াত, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও নন্দিনী শর্মার।


শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার প্লেতে ৬ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান।

ইনিংসের শুরুতেই স্মৃতি মান্ধানাকে হারায় ভারত। স্বর্ণা আক্তারের ক্যাচে সুলতানা খাতুনের বলে সাজঘরে ফেরেন ভারতের ওপেনার।

তবে এরপর শেফালি ভার্মা ও প্রতীকা রাওয়াল মিলে ভারতকে এগিয়ে নিচ্ছেন। এর মধ্যেই দুবার ক্যাচ তুলে দিয়ে বেঁচে গেছেন শেফালি। প্রথমে ফাহিমা খাতুন ও পরে নাহিদা আক্তার তার ক্যাচ নিতে পারেননি।

জীবন পাওয়া শেফালি অবশ্য আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। পাওয়ার প্লেতে তিনি দুটি ছক্কা মেরেছেন। প্রতীকার ব্যাট থেকেও এসেছে একটি ছক্কা।

৬ ওভার শেষে শেফালি ও প্রতীকা মিলে ভারতের ইনিংস সামলাচ্ছেন। বাংলাদেশের বোলারদের সামনে এখন দ্রুত উইকেট তুলে নিয়ে ভারতকে বড় সংগ্রহ থেকে আটকানোর চ্যালেঞ্জ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ফিল্ডিং  বাংলাদেশ  পাওয়ার প্লে  ভারত  সংগ্রহ  ১ উইকেটে ৪৫ রান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: