আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানি ক্রিকেটারদের হোটেলের সামনে বিক্ষোভ

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংল্যান্ড সফরে গিয়ে অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জেরে ক্রিকেটারদের আশ্রয়প্রার্থী

2026-09-10T23:17:05+00:00
2026-09-10T23:17:05+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানি ক্রিকেটারদের হোটেলের সামনে বিক্ষোভ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
ইংল্যান্ড সফরে গিয়ে অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জেরে ক্রিকেটারদের আশ্রয়প্রার্থী ভেবে পোর্টসমাউথের একটি হোটেলের সামনে বিক্ষোভ করেছেন অভিবাসনবিরোধীরা। পরে ভুল বুঝতে পেরে সেখান থেকে সরে যান তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলের সামনে ৪০ থেকে ৫০ জন বিক্ষোভকারী জড়ো হন। তাদের অনেকের মুখ ঢাকা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বাসে করে বিদেশি তরুণদের ওই হোটেলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই বিক্ষোভের সূত্রপাত। বিক্ষোভকারীদের ধারণা ছিল, বাসে করে আশ্রয়প্রার্থীদের হোটেলে নেওয়া হচ্ছে। তবে সেখানে থাকা তরুণেরা আশ্রয়প্রার্থী ছিলেন না; তারা ছিলেন ইংল্যান্ড সফররত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার।

স্থানীয় কাউন্সিলর জর্জ ম্যাডউইকের ভাষ্য অনুযায়ী, বাসটির ধরন ও রঙের সঙ্গে আশ্রয়প্রার্থীদের বহন করা একটি বাসের মিল থাকায় বিভ্রান্তি আরও বেড়ে যায়। এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব যোগ হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়।


ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে হোটেল কর্তৃপক্ষ ও পাকিস্তান দলের কোচের সঙ্গে কথা বলেন ম্যাডউইক। এরপর বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভুল করেছেন, বন্ধুরা। এটি একটি ক্রিকেট দল।’

বিষয়টি নিশ্চিত হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান। ঘটনাটিকে ‘ভীষণ দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ম্যাডউইক।

এদিকে, ঘটনার পর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরকারী দলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সময়ের আলো/টিকে

  বিষয়:   আশ্রয়প্রার্থী  পাকিস্তান  ক্রিকেটার  হোটেল  বিক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: