সুখবর দিলেন নাফিজা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এক সময়ের ব্যস্ত অভিনেত্রী নাফিজা জাহান। সেখান থেকে সম্প্রতি এক সুখবর জানালেন তিনি। সংসার জীবনে

2026-09-11T04:37:08+00:00
2026-09-11T04:37:08+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
সুখবর দিলেন নাফিজা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ এএম 
অভিনেত্রী নাফিজা জাহান। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এক সময়ের ব্যস্ত অভিনেত্রী নাফিজা জাহান। সেখান থেকে সম্প্রতি এক সুখবর জানালেন তিনি। সংসার জীবনে প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন নাফিজা।  

গর্ভকালীন এই সময়ে মাকে ভীষণ মিস করে এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘এই সময়টাতে না কি কতজনের কত রকমেরই ইচ্ছে হয়, আর এটাই না কি স্বাভাবিক। কিন্তু আমার ইচ্ছে আমার মা। ইস! যদি একটু পাশে পেতাম। আম্মু, তোমাকে খুব মনে পড়ছে।’  

এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক অভিনেত্রী নওশীন নাহরিন মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিজার বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে স্বামীসহ দেখা যায় নাফিজাকে। বেবি শাওয়ার উপলক্ষে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন— মডেল অভিনেত্রী মোনালিসা, নোভা ফিরোজ, চিত্রনায়ক কাজী মারুফ, আদনান ফারুক হিল্লোল, ছোটপর্দার অভিনেতা জোভান প্রমুখ। 

নাফিজার মা হতে যাওয়ার খবর প্রকাশের পর ভক্ত অনুরাগী ছাড়াও তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 


২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাফিজা জাহান। একই বছর সালাহউদ্দিন লাভলুর ‘হোমিও রোমিও’ নাটকে অভিনয় করেন। এর কিছু দিন পর শুভ্র খানের ‘সাদা রঙের স্বপ্ন’ ধারাবাহিকে কাজ করেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’, ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় এই অভিনেত্রীকে। 

২০১৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাফিজা জাহান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার পাতেন। তবে এ সংসার বেশিদিন টেকেনি। এরপর ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। বিয়ের সাড়ে ৪ বছরের মাথায় এ দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   যুক্তরাষ্ট্র  বসবাস  অভিনেত্রী  নাফিজা জাহান  সুখবর  মা  বেবি বাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: