তিন সিনেমায় ববি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

একসময় প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা নিয়ে হাজির হলেও সম্প্রতি পর্দায় উপস্থিতি কমেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির। তবে লাইট-ক্যামেরায় ব্যস্ত রেখেছেন নিজেকে।

2026-09-11T01:42:09+00:00
2026-09-11T01:42:09+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
তিন সিনেমায় ববি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ এএম 
ইয়ামিন হক ববি। ছবি : সংগৃহীত
একসময় প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা নিয়ে হাজির হলেও সম্প্রতি পর্দায় উপস্থিতি কমেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির। তবে লাইট-ক্যামেরায় ব্যস্ত রেখেছেন নিজেকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন তিনটি সিনেমা।

সম্প্রতি মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমায় কাজ করেছেন ববি। যুক্তরাজ্যের লন্ডনে এর শুটিং শেষ হয়েছে, এখন মুক্তির অপেক্ষা। সিনেমাটিতে ববির সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। ‘বেঈমান’ নিয়ে বেশ আশাবাদী এই নায়িকা।

সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘বেঈমান’ সিনেমার গল্প ও চরিত্র দুটোই আমার কাছে বেশ ভালো লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। আশা করি সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর আমাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন তারা।

মুক্তির অপেক্ষায় থাকা ‘বেঈমান’-এর পাশাপাশি আরও একাধিক সিনেমায় কাজ করছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমাটির একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেন ববি। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে ববির নায়ক ডি এ তায়েব।

এ ছাড়া অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন।

নতুন তিন সিনেমা নিয়ে ববি বলেন, তিনটি সিনেমার গল্পই ভিন্ন। চরিত্রেও পার্থক্য রয়েছে। দর্শকরা আমাকে যেভাবে চান সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি সিনেমাগুলো দর্শকের মন ভরাবে।


‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ববি। সে হিসেবে শোবিজে তার পথচলা দেড় দশকের বেশি। এ পথচলা মোটেই সহজ ছিল না। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অভিনয় ক্যারিয়ারে ববি উপহার দিয়েছেন ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’, ‘বেপরোয়া’, ‘নোলক’র মতো সিনেমা।

রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ মুক্তির প্রায় দুই বছর পর গত মে মাসে ‘তছনছ’ নিয়ে প্রেক্ষাগৃহে আসেন ববি। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নবাগত মুন্না খান। তবে সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়নি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। নতুন সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে তার।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   প্রেক্ষাগৃহ  সিনেমা  চিত্রনায়িকা  ইয়ামিন হক ববি  মুক্তি  অপেক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: