মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, ১০৮ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বিঘ্ন বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি

2026-09-11T08:28:45+00:00
2026-09-11T08:28:45+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, ১০৮ ডলার ছাড়াল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ এএম 
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বিঘ্ন বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছিল।

চলতি সপ্তাহের শেষ নাগাদ দুই প্রধান তেল সূচকের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকতে পারে। এমনটি হলে মে মাসের মাঝামাঝির পর এই প্রথম এক সপ্তাহে তেলের দাম ১০০ ডলারের ওপরে থাকবে।


মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবেই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার এক দিনেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই সূচকের দাম ৬ শতাংশের বেশি বেড়েছিল।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মধ্যপ্রাচ্য  নৌপথ  অস্থিরতা  তেলের দাম 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: