যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

জরুরি উন্নয়নকাজ ও বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা- প্রশাখা কাটার কারণে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রংপুর ও রাজশাহী

2026-09-11T09:17:56+00:00
2026-09-11T09:17:56+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ এএম 
সংগৃহীত ছবি
জরুরি উন্নয়নকাজ ও বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা- প্রশাখা কাটার কারণে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রংপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও রংপুর বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নেসকো রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, সঞ্চালন লাইনের পাশের গাছপালা কাটার কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা নেসকোর ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে একই পোলে ডুয়েল সোর্স লাইন থাকায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড— এই দুটি ফিডারই বন্ধ থাকবে।


অন্যদিকে, নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহীর বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না।

রুয়েট ক্যাম্পাস, রাবি ক্যাম্পাস, সাগরপাড়া, বোসপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকায়। 

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিদ্যুৎ  রংপুর  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: