ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার

2026-09-11T09:26:21+00:00
2026-09-11T09:26:21+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ এএম 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার ও রোববার (১২-১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভোরে নয়াদিল্লিতে অবতরণ করেন তিনি। 

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই বৈঠকে দুই দেশের বহুমাত্রিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারের পাশাপাশি চলমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। 

ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের ব্রিকস সম্মেলনে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পুতিনের আগমনের আগে বৃহস্পতিবার রাতেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দিল্লিতে পৌঁছান। 

২৬ জন বিশ্বনেতা ও প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।


ব্রিকসের মূল সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই জোটে যুক্ত হয়েছে।

এ ছাড়া বেলারুশ, বলিভিয়া, কাজাখস্তান, কিউবা, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনামসহ কয়েকটি দেশ ব্রিকসের অংশীদার দেশ হিসেবে রয়েছে।

গত বছর ব্রাজিলে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২০২৭ সালের সম্মেলন আয়োজন করবে চীন।

সূত্র : আনাদোলু এজেন্সি

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ব্রিকস  সম্মেলন  ভারত  পুতিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: