৭ বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারত সফরের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দিতে

2026-09-11T13:34:34+00:00
2026-09-11T13:34:34+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ব্রিকস সম্মেলন
৭ বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম 
৭ বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং। ছবি : সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারত সফরের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।  

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট শি জিনপিং। 

তবে এর আগে বৃহস্পতিবারই শির ভারত সফর নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। চীনা প্রেসিডেন্ট চলতি সপ্তাহান্তে ব্রিকস নেতাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এ বিষয়ে দেওয়ার মতো কোনো তথ্য তার কাছে নেই।


শির এবারের সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। চীনের পক্ষেও কয়েকজন সেনা নিহত হওয়ার কথা জানানো হলেও সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে।

গালওয়ান সংঘর্ষের পর এবারই প্রথম ভারত সফরে আসছেন শি। এর আগে সর্বশেষ ২০১৯ সালে ভারতের চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরামে নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে দেশটিতে এসেছিলেন তিনি।


ভারতে শির প্রথম সফর ছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। সে সময় শি ও মোদি দুজনই নিজ নিজ দেশের নেতৃত্বে প্রথম মেয়াদে ছিলেন। পরে ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও যোগ দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট।

সাত বছর পর শির ভারত সফরকে তাই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ব্রিকস সম্মেলনের পাশাপাশি ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ভারত সফর  শি জিনপিং  চীনের প্রেসিডেন্ট  নয়াদিল্লি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: