হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত ৭০২টি হজ এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সপ্তম পর্যায়ে

2026-09-11T17:34:52+00:00
2026-09-11T17:34:52+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
আগামী বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত ৭০২টি হজ এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সপ্তম পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য ২২টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর আগে ছয় দফায় ৬৮০টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ পালনের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি আরব। হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। এরপর আর সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, যোগ্য তালিকায় থাকা কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ মৌসুমে হজযাত্রী নিবন্ধন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনের আগে এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করে লিড এজেন্সি নির্ধারণ করতে হবে।

একটি এজেন্সি এককভাবে অথবা জোটের মাধ্যমে সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম হজযাত্রীর কোটা পূরণ করতে পারলেই সংশ্লিষ্ট এজেন্সি বা লিড এজেন্সি হজযাত্রী পাঠাতে পারবে। প্রতিটি এজেন্সিকে কমপক্ষে ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। এ সংখ্যা পূরণ করতে না পারলে লিড এজেন্সির আওতাধীন অন্য এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালনের ব্যবস্থা করতে হবে।

ই-হজ ব্যবস্থায় ঘোষিত প্যাকেজ অনুযায়ী হজযাত্রী নিবন্ধন করতে হবে। ওই প্যাকেজই এজেন্সি ও হজযাত্রীর মধ্যে চুক্তিপত্র হিসেবে গণ্য হবে। এতে সৌদি আরবে দেওয়া সেবা, অবস্থানের সময়, হোটেলের দূরত্ব ও প্যাকেজের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক।

প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে হজ গাইড নিয়োগ দিতে হবে। গাইডকে আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন এবং হজ পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। ই-হজ ব্যবস্থায় গাইড যুক্ত করার সময় তাঁর পাসপোর্ট ও হজ পরিচালনার অভিজ্ঞতার তথ্য দিতে হবে।

অনিবন্ধিত কাউকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া যাবে না। কোনো এজেন্সি এ ধরনের উদ্যোগ নিলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হয়ে কোনো এজেন্সি শাস্তি পেলে তাদের নামও যোগ্য তালিকা থেকে বাদ দেওয়া হবে।


যোগ্য তালিকায় থাকা এজেন্সিগুলোকে জুন ২০২৭ পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব এজেন্সির লাইসেন্স ওই সময়ের মধ্যে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন করতে হবে। পাশাপাশি হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ জমা দিয়ে ঢাকা হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি করতে হবে।

যোগ্য তালিকায় না থাকা এজেন্সিগুলোর প্রাক্-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট এজেন্সির প্রাক্-নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

হজ ২০২৭ মৌসুমে যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলোকে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার মধ্যে লিড এজেন্সির অধীনে অন্তর্ভুক্তির আবেদন ও সংশ্লিষ্ট লিড এজেন্সির সম্মতিপত্র পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার যোগ্য এজেন্সিগুলোর স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদারদের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সপ্তম পর্যায়ের তালিকাসহ এর আগে লিড এজেন্সির সঙ্গে যুক্ত হয়নি—এমন সব এজেন্সিকে দ্রুত গ্রুপে অন্তর্ভুক্ত করে লিড নির্ধারণ করতে হবে। এজন্য শনিবার বেলা ২টার মধ্যে আবেদন ও লিড এজেন্সির সম্মতিপত্র ০১৯৩৯০৮৩৫০৯ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

পরবর্তীতে কোনো এজেন্সি হালনাগাদ তথ্যসহ আবেদন করলে যাচাই-বাছাই শেষে তাদের নাম পরবর্তী যোগ্য তালিকায় প্রকাশ করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হজ  কার্যক্রম  এজেন্সি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: