শ্রীনগরে মসজিদ ও কাপড়ের দোকানে আগুন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে একটি মসজিদের একাংশ ও কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (১১

2026-09-12T11:53:26+00:00
2026-09-12T11:53:26+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীনগরে মসজিদ ও কাপড়ের দোকানে আগুন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম 
মসজিদ ও কাপড়ের দোকানে আগুন। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে একটি মসজিদের একাংশ ও কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পূর্ব কামারখোলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


অগ্নিকাণ্ডে কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি মসজিদের একাংশ, ফ্যান ও মাইক সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মোতালেব শেখের একটি টিনের তৈরি কাপড়ের দোকান পুড়ে গেছে। দোকানে থাকা ফ্রিজ, সেলাই মেশিন, কাপড়, ফ্যান, খাটসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সময়ের আরো/জোই

  বিষয়:   শ্রীনগর  মসজিদ  কাপড়ের দোকান  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: