প্রাতঃভ্রমণে বের হয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

প্রতিদিনের মতো স্বামীর সঙ্গে প্রাতঃভ্রমণে বের হয়ে সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে নারী নিহত হয়েছেন। শনিবার (১২

2026-09-12T14:25:52+00:00
2026-09-12T15:51:36+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্রাতঃভ্রমণে বের হয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৩:৫১ পিএম
প্রতীকী ছবি
প্রতিদিনের মতো স্বামীর সঙ্গে প্রাতঃভ্রমণে বের হয়ে সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে নারী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মণ্ডলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্বামী নরেন্দ্র মণ্ডলের সঙ্গে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন রংমালা রানী। তারা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে ঢাকা নেওয়ার জন্য হাসপাতাল থেকে বের হওয়ার সাথেই সাথেই তিনি মারা যান।


বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   প্রাতঃভ্রমণ  মোটরসাইকেল  প্রাণ  নারী  বাসাইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: