শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।শনিবার

2026-09-12T15:03:21+00:00
2026-09-12T15:05:27+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৩:০৫ পিএম
শাহবাগ থানা। ছবি : সংগৃহীত
রাজধানী শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফুয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। 


শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, লোক মারফত খবর পেয়ে সুপ্রিম কোর্টসংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাদের বয়স হবে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।

এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   শাহবাগ  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: