খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর থানাধীন য‌শোর-খুলনা

2026-09-12T11:19:19+00:00
2026-09-12T11:33:26+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ এএম  আপডেট: ১২.০৯.২০২৬ ১১:৩৩ এএম
সংগৃহীত ছবি
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর থানাধীন য‌শোর-খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সাম‌নে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জলির মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।

এলাকাবাসীরা জানান, সকাল ৮টার দিকে দৌলতপুর য‌শোর-খুলনা মহাসড়কে কু‌লিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন জলিল। এ সময় একটি মোটরসাইকেলযোগে ৩ জন দুর্বৃত্ত এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বুকের ডান সাইডে উপরে ও পিঠের বাম সাইডে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। জলিলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এর আগে তার কাছে কোনো একটি পক্ষ চাঁদা চেয়েছিল। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশের টিম মোতায়েন রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   খুলনা  দৌলতপুর  দুর্বৃত্ত  গুলি  যুবক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: