প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

প্রেমের টানে বাংলাদেশে এসে ধর্মান্তরিত হয়ে বরিশালের তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক জিয়াং (৩৫)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাদের গায়ে হলুদের

2026-09-12T19:39:16+00:00
2026-09-12T19:39:16+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম 
ইভা ও জিয়াং। ছবি : সময়ের আলো
প্রেমের টানে বাংলাদেশে এসে ধর্মান্তরিত হয়ে বরিশালের তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক জিয়াং (৩৫)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাদের গায়ে হলুদের পর শুক্রবার দুপুরে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়।

জান্নাতুল ইসলাম ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদার মেয়ে। জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।

জান্নাতুল ইসলাম ইভা জানিয়েছেন, ২০২৪ সালে মোবাইল ফোন ক্রয়ের জন্য তিনি ঢাকায় বসুন্ধরা গিয়েছিলেন। সেখানে তিনজন চীনা নাগরিকের সাথে তার পরিচয় হয়। মার্কেটে একসময় তাদের সাথে কফি খাওয়ার আড্ডায় মোবাইল ফোনের মাধ্যমে জিয়াং এর সাথে তারা ইভাকে পরিচয় করিয়ে দেয়। এরপর জিয়াং এর সাথে তার (ইভা) চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ শুরু হয়।

পরিচয়ের পর  তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায় দেড় বছরের সম্পর্কের পর ৩ আগস্ট জিয়াং ঢাকাতে আসেন। ওইদিনই তার সাথে ইভার প্রথম দেখা হয়। পরেরদিন ৪ আগস্ট আইন অনুযায়ী নোটারী পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন জিয়াং। পরে ইভার সাথে জিয়াং এর বিয়ে হয়। 

ইভা আরও জানিয়েছেন, সম্প্রতি ঢাকা থেকে জিয়াংকে সাথে নিয়ে তিনি (ইভা) গ্রামের বাড়ি বাকেরগঞ্জে আসেন। পরে বৃহস্পতিবার তাদের গায়ে হলুদের পর শুক্রবার  দুপুরে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়। 

ইভা নিজের অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন, জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় অনুষ্ঠান করার। তাই গ্রামে এসে আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। জিয়াং আমাকে অনেক ভালোবাসেন। স্বামী হিসেবে তার প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। 

ইভা বলেন, ওর ভাষা আমি অল্প অল্প বুঝি, আর বাকিটা অ্যাপসের মাধ্যমে কথা বলি। সে আমাদের পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে এবং আমাদের দেশীয় খাবার ও এলাকার পরিবেশ বেশ পছন্দ করেছেন।


অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানিয়েছেন, ইউ চ্যাটিংয়ের সম্পর্কের সূত্র ধরে তিনি বাংলাদেশে এসেছেন এবং বিয়ে করেছেন। তিনি স্ত্রীকে চীনে নিয়ে যাবেন।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসেরও বেশি হয়েছে জিয়াং বাংলাদেশে এসেছে। আমার মেয়ের পাসপোর্ট বানানো কমপ্লিট। কিছুদিন পরেই আমার মেয়ে ইভাকে নিয়ে সে (জিয়াং) চীনে ফিরে যাবেন। 

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, চীনা নাগরিক জিয়াং সম্পর্কে তারা অবগত নয়। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন কিনা এবং এ অঞ্চলের এক নারীকে বিয়ে করেছেন কিনা বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   প্রেমের টান  ধর্ম পরিবর্তন  তরুণী  চীনা  বিয়ে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: