রাজনীতিমুক্ত হবে শিক্ষাপ্রতিষ্ঠান, এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। একই

2026-09-12T20:06:05+00:00
2026-09-12T20:06:05+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
রাজনীতিমুক্ত হবে শিক্ষাপ্রতিষ্ঠান, এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম 
এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি। ছবি : সংগৃহীত
দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আকর্ষণীয় পাঠদান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দেওয়া ১৫ দফা অনুশাসন বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে শিক্ষা প্রশাসন।

কর্মপরিকল্পনা অনুযায়ী, দেশের স্কুল-কলেজের শ্রেণিকক্ষে অভিন্ন পাঠপরিকল্পনা ও রুটিন বাস্তবায়ন, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষকদের পাঠদান সরাসরি তদারকিতে লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন।

এ ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ বাড়ানোর পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে পদক ও পুরস্কার দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে একটি ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর বিষয়েও কাজ এগোচ্ছে।

কর্মপরিকল্পনার অন্যতম প্রধান অগ্রাধিকার হলো শিক্ষাঙ্গণে রাজনীতিমুক্ত পরিবেশ তৈরি করা। এ লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রণীত আচরণবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও কাজ চলছে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, অনুশাসনগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনার মাধ্যমে দৃশ্যমান করতে সংশ্লিষ্ট দফতরগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একই সঙ্গে বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   রাজনীতিমুক্ত  শিক্ষাপ্রতিষ্ঠান  শিক্ষক  আচরণবিধি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: