ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রবর্তিত প্ল্যাটফর্ম ‘ডিইউ ইভালুয়েশন’ (duevaluation.com)-এ শিক্ষার্থীদের দেওয়া ব্যক্তিগত রিভিউ

2026-09-13T08:38:47+00:00
2026-09-13T08:40:08+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:৪০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রবর্তিত প্ল্যাটফর্ম ‘ডিইউ ইভালুয়েশন’ (duevaluation.com)-এ শিক্ষার্থীদের দেওয়া ব্যক্তিগত রিভিউ ও রেটিং সাময়িকভাবে হাইড করে রাখা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ‘ডিইউ ইভালুয়েশন’ ওয়েবসাইটের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আগের রিভিউ ও রেটিংগুলো দেখা যাবে না। তবে, এই সময়সীমার মধ্যেও ঢাবি শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইটে লগইন করে নতুন রিভিউ ও মূল্যায়ন জমা দিতে পারবেন।


ওয়েবসাইটটিতে সম্প্রতি অস্বাভাবিক হারে রিভিউ জমা পড়ায় স্প্যাম ও অসংলগ্ন বা আপত্তিকর বিষয়বস্তু যাচাই-বাছাই ও অপসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মের গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখতেই সাম্প্রতিক সময়ে জমা পড়া রিভিউগুলোর পুনঃপর্যালোচনা করা হচ্ছে। যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে নির্ধারিত সময়ের পর প্ল্যাটফর্মটির রেটিং সার্ভিস পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   শিক্ষক মূল্যায়ন  ঢাকা বিশ্ববিদ্যালয়  ওয়েবসাইট  রিভিউ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: