জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে : রাশেদ খাঁন

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘শেখ হাসিনা অপেক্ষা করছেন, জামায়াত কতদিনে রাষ্ট্রকে অশান্ত করে। আওয়ামী লীগ ফিরে

2026-09-13T11:02:27+00:00
2026-09-13T11:04:20+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে : রাশেদ খাঁন
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ এএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ১১:০৪ এএম
রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘শেখ হাসিনা অপেক্ষা করছেন, জামায়াত কতদিনে রাষ্ট্রকে অশান্ত করে। আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তা অনেকটা জামায়াতের ভূমিকার ওপর নির্ভর করছে। জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।’

শনিবার (১২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ হয়ে গেছে। নতুন করে দলটির রাজনীতিতে ফেরার সুযোগ নেই। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করলেও তিনি আর ফিরতে পারবেন না।’

প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি রয়েছে। সুতরাং, আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। তবে, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন।’


শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতে ইসলামী বা ১১ দলীয় জোট জ্বালানি সংকটকে পুঁজি করে লংমার্চ করছে। জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এ ধরনের কর্মসূচির কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনারা যদি এভাবে লংমার্চ করেন এবং রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে।’ তার দাবি, রাষ্ট্র অশান্ত হলে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হতে পারে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘ বাংলাদেশে শহিদ আবরার ফাহাদের চেতনা বাস্তবায়ন হচ্ছে। ভারত শেখ হাসিনা ও শহিদ হাদী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক গড়ে তুলতে চায়।’

এ সময় আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   জামায়াতে ইসলামী  আওয়ামী লীগ  রাশেদ খাঁন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: