গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালটির অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ সেপ্টম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে হাসপাতাল সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ‘শহিদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্ট’ এবং ‘সায়মা ইব্রাহিম নার্সিং স্বাস্থ্য সেবা কেন্দ্র, সফিপুর’-এর চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এসময় হাসপাতালে যে সমস্ত মানুষের সেবা বন্ধ রয়েছে। সে সবার চালু লক্ষ্যে নগদ ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবুর রহমান। হাসপাতালে গরিব, অসহায় মানুষের সর্বোচ্চ সেবার ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলো পঞ্চাশ শয্যা থেকে ১শ শয্যায় উন্নতি করার নির্দেশ দিয়েছেন। মতবিনিময় সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা সুনিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক অবকাঠামো উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
ডা. সাদিয়া তাসমিন মুনমুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা, হুমায়ূন কবির খান বিএনপি কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক, হেলাল উদ্দিন উপজেলা বিএনপি সাবেক সভাপতি, সাইজুদ্দিন আহমেদ পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন পৌর যুবদলের সদস্য সচিব সহ কর্মকর্তা কর্মচারী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই