এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করার পর এক সপ্তাহে সৌদি আরব থেকে

2026-09-13T15:44:53+00:00
2026-09-13T15:51:58+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠাল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৩:৫১ পিএম
সৌদি আরব। ছবি : সংগৃহীত
আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করার পর এক সপ্তাহে সৌদি আরব থেকে ১২ হাজার ৫৭ জনকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫০৪ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৯ জন।

এ ছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপীয়, ৪৪ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জনকে বহিষ্কার করা হয়েছে। আরও ১৮ হাজার ৬৭৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া, ৩ হাজার ৪৮৭ জনকে নিজ দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দেওয়ার অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মোট ৩০ হাজার ২৫৭ জন প্রবাসী আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অভিযোগে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইন লঙ্ঘনের ঘটনা জানাতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

সূত্র : গালফ নিউজ

সময়ের আলো/মহু
  বিষয়:   সৌদি আরব  প্রবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: