১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

প্রবাস

অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে সৌদি আরবে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত

2026-09-07T03:09:01+00:00
2026-09-07T03:09:01+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ এএম 
ছবি : সংগৃহীত
অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে সৌদি আরবে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ

Advertisement
মন্ত্রণালয় জানায়, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত অভিযানে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

এ সময় ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২১ জনকেও গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ ও ১ হাজার ৯২৮ জন নারীসহ মোট ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী বর্তমানে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন।

আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে এসব বিষয়ে জানানোর অনুরোধ করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাজার  প্রবাসী  সৌদি  সময়ের আলো 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: