পদ্মা নদীতে নিখোঁজ সেই ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পিকনিকের নৌকা দুর্ঘটনার দুই দিন পর নিখোঁজ সেই ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌ

2026-09-13T16:40:34+00:00
2026-09-13T16:40:34+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পদ্মা নদীতে নিখোঁজ সেই ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম 
রাকিবুজ্জামান রকি। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পিকনিকের নৌকা দুর্ঘটনার দুই দিন পর নিখোঁজ সেই ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদী (আকাতের ঘাট) থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

নিহত রাকিবুজ্জামানের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকায়। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম।

তিনি জানিয়েছেন, রোববার সকালে পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন। শুক্রবার ভেড়ামারার সোলেমান সাহার আস্তানা ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগে। এতে রকিসহ কয়েকজন নদীতে ছিটকে পড়েন। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুইজনকে জীবিত উদ্ধার করে।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. জাহেদুর রহমান লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তার বরাত দিয়ে জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   পদ্মা নদী  নিখোঁজ  ছাত্রদল  নেতা  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: