এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২১ ও ২২ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের ক্রিকেট সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে

2026-09-13T17:14:50+00:00
2026-09-13T17:14:50+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২১ ও ২২ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 
ছবি : বিসিবি
এশিয়ান গেমসের ক্রিকেট সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমানসহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে বিভিন্ন কারণে এখনও দলের সঙ্গে যোগ দেননি কয়েকজন।

ছুটিতে থাকা পেসার শরিফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদও এখনো দেশে ফেরেননি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকা ক্রিকেটাররাও প্রথম দিনের ক্যাম্পে ছিলেন না।

এশিয়ান গেমসে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ ও ২২ সেপ্টেম্বর দিনের আলোয় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দেশের একটি গণমাধ্যম।


জাপানের আইচি ও নাগোয়ায় বসবে এবারের এশিয়ান গেমস। ২০তম আসরের আনুষ্ঠানিকতা চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

র‍্যাঙ্কিংয়ের সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না শান্তদের। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। গ্রুপ পর্বের লড়াই শেষে যে দল সবার ওপরে থাকবে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   এশিয়ান গেমস  ক্যাম্প  ২১ ও ২২ সেপ্টেম্বর  প্রস্তুতি ম্যাচ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: