জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (৩৫) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আনোয়ার হোসেন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।
সময়ের আলো/এনএন