জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।

2026-08-31T23:21:47+00:00
2026-08-31T23:21:47+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২১ পিএম 
জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত। ছবি : সময়ের আলো
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম আকন্দ বলেন, বাসের নিচে অটোরিকশাটি ঢুকে পড়ায় সেটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করেন। এদের মধ্যে তিনজন মৃত আর অপর দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত যাত্রীদেরকে জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

সময়ের আলো/আতা


  বিষয়:   সড়ক দুর্ঘটনা  সময়ের আলো  জামালপুর  সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: