গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে

2026-09-13T19:12:40+00:00
2026-09-13T20:03:00+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:০৩ পিএম
ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গফরগাঁও  লাইনচ্যুত  ঢাকা-ময়মনসিংহ  ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: