নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসুল্লি নিহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে বেপরোয়াগতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসুল্লি

2026-09-13T22:59:19+00:00
2026-09-13T22:59:19+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসুল্লি নিহত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম 
নিহত রুস্তম আলী মীর । ছবি : সংগৃহীত
মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে বেপরোয়াগতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসুল্লি নিহত হয়েছেন। ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামের আরও এক মুসুল্লি গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ফারুক দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। 

মৃতের স্বজনরা জানিয়েছেন, দক্ষিণ বিজয়পুরস্থ মসজিদে ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন মুসুল্লি ফারুক সরদার ও রুস্তম মীর। পথিমধ্যে বেপরোয়াগতির অজ্ঞাত একটি ইজিবাইক তাদের ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। 

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ফারুক সরদারকে মৃত বলে ঘোষণা করেন।


গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘাতক ইজিবাইকটি শনাক্তকরণের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নামাজ  ইজিবাইক  মুসুল্লি নিহত  ইজিবাইকের ধাক্কায় নিহত  সময়ের আলো  বানারীপাড়া  বরিশাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: